বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৮:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সিংড়ায় সরকারি গাছ কেটে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

সিংড়ায় সরকারি গাছ কেটে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের সিংড়া উপজেলায় সরকারি রাস্তার ধারের গাছ কেটে বিক্রি করায় মোঃ জামাল উদ্দিন (৩২) নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 

রবিবার (১১ মে) রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল মৌগ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জামাল উদ্দিন ওই গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
 

জানা গেছে, জামতলী-বামিহাল পাকা সড়কের পাশ দিয়ে খাল খননের পাশাপাশি সরকারি গাছ অনুমোদন ছাড়া কেটে বিক্রি করা হয়। গাছ কাটার পর সেগুলোর গোড়া মাটি ও আবর্জনা দিয়ে ঢেকে রাখারও অভিযোগ পাওয়া গেছে।
 

রবিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে জামাল উদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
 

জনসচেতনতামূলক বার্তায় বলা হয়েছে, “বাংলাদেশ সেনাবাহিনীকে তথ্য দিন—মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।”