বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৯:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

লক্ষীছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

লক্ষীছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

মোহাম্মদ করিম,খাগড়াছড়ি প্রতিনিধি:-



খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও প্রযুক্তি সামগ্রীসহ একজন ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়েছে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে লক্ষীছড়ি জোনের সেনাবাহিনী।

 

অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু গুলি, এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতগুলো অভিযুক্তের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
 

সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি রক্ষা ও সন্ত্রাস দমন কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। আটক ইউপিডিএফ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 

এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও সেনাবাহিনীর তৎপরতায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।