সর্বশেষ সংবাদ — পাতা ২৬০
ভাল ফলাফল পেতে নামীদামী বিদ্যালয় লাগেনা,বেশী বেশী লেখাপড়া করতে হবে,,,,,দিদারুল আলম
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ- সীতাকুণ্ডের পন্হিছিলা উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী দিদারুল আলম বলেন,পরিক্ষায় ভাল রেজাল্ড পেতে নামী নামী বিদ্যালয়ের প্রয়োজন নেই,যেকোন বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়ে ও সর্বোচ্চ নাম্বার পাওয়া সম্ভব,তবে শিক্ষার্থীকে মনোযোগী হয়ে দীর্ঘ সময় লেখাপড়া করতে হবে। তিনি আজ বুধবার ( ২৩ জুলাই) পন্হিছিলা উচ্চ...
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে চীনা পররাষ্ট্রমন্ত্রীর শোক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার (২২ জুলাই) অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, "ঢাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনা শুনে আমি...
নিখোঁজ রাইসা মনির মৃতদেহ উদ্ধার, পরিবারে শোকের মাতম
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ হওয়া তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনির খোঁজ মিলেছে। তবে দুঃখজনকভাবে, সে আর বেঁচে নেই। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ঢাকা সিএমএইচ হাসপাতালে তার মরদেহ শনাক্ত করা হয়। নিহতের চাচা ইমদাদুল শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর থেকেই রাইসার খোঁজে...
দগ্ধদের চিকিৎসায় ঢাকায় বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ভারত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ যোগাযোগের ভিত্তিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র জানায়, বার্ন ইউনিটে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন দু’জন বিশে...
মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- গোলাম জাকারিয়া আহবায়ক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একাডেমি প্রশিক্ষণ বিমানের মাইলস্টোন স্কুলের ভয়াবহ দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায়...
আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা পেল মাইলস্টোন বিমান দুর্ঘটনা
অনলাইন ডেস্ক:- ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে এ দুর্ঘটনার পরপরই বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করে। রয়টার্সের শিরোনাম: ভয়াবহতার চিত্র ব্রিটি...
শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশে ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস
রাজধানীর শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের সংলগ্ন একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে হঠাৎ ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, আগুন লাগা ভবনটিতে বসবাসকারী ফ্যামিলি ফ্ল...
উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহযোগিতা দিতে চায় ভারত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। এ লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ সরকারকে একটি চিঠি দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। চিঠিতে জানানো হয়, দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন এবং বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। তার নির্দেশন...
পুলিশ পাহারায় মাইলস্টোন কলেজ ছাড়লেন দুই উপদেষ্টা
দীর্ঘ ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের ঘন পাহারায় মাইলস্টোন কলেজ ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের সহায়তায় পেছনের গেট দিয়ে কলেজ ছাড়েন তারা। এ সময় কলেজ...
অর্থ সাহায্যের পোস্ট সরিয়ে নেওয়া হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ চেয়ে দেওয়া একটি পোস্ট প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ (Chief Adviser GOB) থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই পেজে একটি পোস্টে বলা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ইচ্ছুক ব্যক্তিরা ‘ত্রাণ ও কল্যাণ তহবিল’-এর ব্যাংক হিসাব নম্বরে অর্থ জমা দ...
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত আইনজীবীর নমিনিদের মধ্যে ২০ লাখ টাকার তহবিলের চেক হস্তান্তর
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির দুই সদস্যের নমিনিদের মাঝে আইনজীবী কল্যাণ তহবিলের ২০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে সমিতির কার্যালয়ে প্রয়াত অ্যাডভোকেট আব্দুস সামাদের পরিবারকে ১০ লাখ ও প্রয়াত অ্যাডভোকেট শাজাহান হোসেনের পরিবারকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ...
ইসলাম ধর্ম গ্রহন করলেন রুপগঞ্জের শুভ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি (নারায়নগঞ্জ):- নারায়নগঞ্জ জেলায় অবস্থিত রুপগঞ্জে থানার আড়িয়ার গ্রামের বাসিন্দা, সুনীল বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস ইসলামের মহিমায় মহিমান্বিত হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন। সিদ্ধিরগঞ্জ থানার তাঁতখানা মসজিদের পেশ ইমাম এর কাছে পবিত্র কালেমা পরে মুসলমান ধর্ম গ্রহন করেন। মুসলমান ধর্ম গ্রহন করে তার নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন আবদুল্লাহ হো...
শিক্ষার্থীদের ৬ দফা দাবি সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা মাহফুজ আলমের
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে গুরুত্ব দিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে মাহফুজ...
সচিবালয়ে পুলিশের ওপর হামলা, শিক্ষার্থীদের ভিডিও ভাইরাল
রাজধানীর সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশের ওপর হামলা চালিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। মুহূর্তেই ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মিছিল সহকারে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন। কিছুক্ষণ পর, ৩টা ৪০ মিনিট...
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ছোড়া হয় কাঁদানে গ্যাস
এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ...
শিক্ষাসচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জনপ্রশাসনবিষয়ক কমিটির সদস্যসচিব মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরের পর থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষা উপদেষ্...
সচিবালয়ের গেট ভেঙে ঢুকে পড়ল শিক্ষার্থীরা, লাঠিচার্জে আহত অনেকে
চলমান আন্দোলনের অংশ হিসেবে গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েছেন হাজারো বিক্ষুব্ধ শিক্ষার্থী। তাদের অনেকেই সচিবালয় চত্বরে থাকা যানবাহনে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে, এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে তিনটার পর ঘটনাটি ঘটে। আন্দোলনরত শিক্ষার্...
দিয়াবাড়ি গোলচত্বরে দফায় দফায় বিক্ষোভ, ঘিরে রেখেছে পুলিশ
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন দিয়াবাড়ি গোলচত্বরে দফায় দফায় বিক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। বিমান বিধ্বস্তে সহপাঠীদের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে, পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর আড়াইটার দিকে মাইলস্টোনের বিপুল সংখ্যক শিক্ষার্থী গোলচত্বরে অবস্থান নেন...






























