সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

শিক্ষার্থীদের ৬ দফা দাবি সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা মাহফুজ আলমের

শিক্ষার্থীদের ৬ দফা দাবি সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা মাহফুজ আলমের

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে গুরুত্ব দিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
 

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
 

পোস্টে মাহফুজ আলম লেখেন, “মাইলস্টোন ট্রাজেডির পূর্ণাঙ্গ তদন্তের লক্ষ্যে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীদের উত্থাপিত ছয়টি দাবির সঙ্গে সমন্বয় রেখেই এই কমিটি কাজ করবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকার ন্যায্য যেকোনো দাবি মেনে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

 

শিক্ষার্থীদের ৬ দফা দাবি সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা মাহফুজ আলমের


 

উল্লেখ্য, এর এক দিন আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এফ-৭ বিজিজিআই (৭০১) মডেলের বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।
 

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া গুরুতর আহত অবস্থায় অন্তত ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

শিক্ষার্থীদের ৬ দফা দাবি সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা মাহফুজ আলমের — ছবি ২