সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

অর্থ সাহায্যের পোস্ট সরিয়ে নেওয়া হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে

অর্থ সাহায্যের পোস্ট সরিয়ে নেওয়া হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ চেয়ে দেওয়া একটি পোস্ট প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ (Chief Adviser GOB) থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
 

মঙ্গলবার দুপুরে ওই পেজে একটি পোস্টে বলা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ইচ্ছুক ব্যক্তিরা ‘ত্রাণ ও কল্যাণ তহবিল’-এর ব্যাংক হিসাব নম্বরে অর্থ জমা দিতে পারেন। সেখানে সোনালী ব্যাংক লিমিটেডের করপোরেট শাখার একটি হিসাব নম্বরও উল্লেখ করা হয়, যা প্রধান উপদেষ্টার কার্যালয়ের নামে খোলা।
 

পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে একই বার্তার একটি বিজ্ঞপ্তিও পাঠানো হয়।
 

তবে পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনেকেই তা শেয়ার ও স্ক্রিনশট করে নিজেদের টাইমলাইনে প্রকাশ করেন। কেউ কেউ এভাবে অর্থ সাহায্য চাওয়ার বিষয়টি সমালোচনাও করেন। এ প্রতিক্রিয়ার পরই পেজ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।