সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কুড়িগ্রামে স্কুলে স্কুলে দোয়া

ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কুড়িগ্রামে স্কুলে স্কুলে দোয়া

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ স্কুলের শিক্ষক ও বহু শিক্ষার্থী হতাহত হয়েছে।

 

ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কুড়িগ্রামে স্কুলে স্কুলে দোয়া


 

তাদের স্মরণে মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। পাশাপাশি জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা হতাহতদের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
 

এদিন রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে জেলায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। 

 

ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কুড়িগ্রামে স্কুলে স্কুলে দোয়া — ছবি ২


 

মঙ্গলবার সকালে জেলার অনান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় চিলমারীর হলি চাইল্ড এভার কেয়ার স্কুলের জাতীয় পতাকা অর্ধনমিত রেখে এক মিনিট নীরবতা পালন করে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে নিহতদের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
 

স্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম বলেন, প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।  এ নিষ্পাপ শিশুদের মতো পরিণতি যাতে আর কোনো শিক্ষার্থীর না হয়। এছাড়া শিক্ষিকা মাহারিন যে দায়িত্বের পরিচয় দিয়ে এতোগুলো জীবন বাঁচিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে। তার আত্মার জন্য সৃষ্টিকর্তার নিকট শান্তি কামনা করছি।
 

কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (আইসিটি) মো. আল-আমিন হক বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় হতাহতদের প্রতি কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করছে। স্কুল কর্তৃপক্ষের আয়োজনে সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা দোয়ায় অংশ নেয়।
 

উল্লেখ্য, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়  নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।