সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৯:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মাইলস্টোন স্কুলের দুর্ঘ টনায় নি হ ত দের স্মরণে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের দোয়া মাহফিল

মাইলস্টোন স্কুলের দুর্ঘ টনায় নি হ ত দের স্মরণে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের দোয়া মাহফিল

কাউছার পাটোয়ারী,স্টাফ রিপোর্টার:-
 


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণ ও আহতদের দ্রুত রোগমুক্তি কামনায় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
 

মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব সোনারগাঁ পশ্চিম সনমান্দী মোহাম্মদীয়া(স:) মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান  আতাউর রহমানের সার্বিক তত্বাবধানে দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
 

দোয়া মাহফিলে মাদ্রাসায় মুহতামিম হাফেজ মাওলানা জাকির হোসেন মাগরিব নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে দোয়া পরিচালনা করেন।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান মুঠে ফোনে বলেন, ‘বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সারা দেশের মানুষ হতবাক। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে—সে প্রার্থনাই করছি।’