সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

 



গোলাম জাকারিয়া আহবায়ক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একাডেমি প্রশিক্ষণ বিমানের মাইলস্টোন স্কুলের ভয়াবহ দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল — ছবি ২



 

মঙ্গলবার বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুল আরেফিনবুলু, সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি, আমিনুল ইসলাম, আহবায়ক, সদর থানা বিএনপি, ওবায়েদ পাঠান সদস্য, জেলা বিএনপি এবং এ এইচ এম এম জামাল বাচ্চু, সেক্রেটারি, পৌর বিএনপি চাঁপাইনবাবগঞ্জ।
 

মাহফিলে নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।