সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়লো

গ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়লো

গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন-ভাতা এবং অবসরকালীন বা মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা বাড়িয়েছে সরকার। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।
 

চিঠিতে জানানো হয়, অর্থ বিভাগ গত ২০ মে এই প্রস্তাব অনুমোদন করেছে। এতে ইউনিয়ন পরিষদের অধীনে কর্মরত গ্রাম পুলিশ বাহিনীর দফাদারদের বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা এবং মহল্লাদারদের বেতন ৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
 

এছাড়া দফাদারদের অবসরকালীন বা মৃত্যুকালীন আনুতোষিক ভাতা ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং মহল্লাদারদের ভাতা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এসব ভাতা সরকারি ও ইউনিয়ন পরিষদের অংশীদারিত্বে ৫০:৫০ অনুপাতে পরিশোধ করা হবে।
 

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) বর্ধিত বেতন এবং আনুতোষিক ভাতার সরকারি অংশের বরাদ্দ চাহিদা পাঠাতে সংশ্লিষ্ট ডিসিদের অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একইসঙ্গে, ইউনিয়ন পরিষদগুলোকেও নিজস্ব আয় থেকে নির্ধারিত অংশ বরাদ্দ দিতে বলা হয়েছে।