সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:০২:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

শিক্ষাসচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার

শিক্ষাসচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জনপ্রশাসনবিষয়ক কমিটির সদস্যসচিব মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
 

এর আগে দুপুরের পর থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও সচিব সিদ্দিক জুবাইরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।
 

তবে শিক্ষার্থীদের একটি অংশ প্রধান ফটকের গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে থাকা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা এলাকা ত্যাগ করে সচিবালয়ের বাইরে সরে যান।