সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

শর্ত পূরণে ব্যর্থ হলে ১৫ দিনের পর বাতিল হবে আবেদন

শর্ত পূরণে ব্যর্থ হলে ১৫ দিনের পর বাতিল হবে আবেদন

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য করা আবেদনগুলো ১৫ দিনের মধ্যে শর্ত পূরণ না করলে বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২২ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
 

তিনি বলেন, "প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দলই উত্তীর্ণ হয়নি। তাই দলগুলোকে শর্ত পূরণের জন্য অতিরিক্ত ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। তবে এই সময়ের পর আর কোনো সুযোগ নেই। কেউ শর্ত পূরণে ব্যর্থ হলে কমিশন তাদের আবেদন বাতিল করবে।"
 

ইসির তথ্য অনুযায়ী, ২০ এপ্রিল পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরে বিভিন্ন দলের অনুরোধে সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। এই সময়ের মধ্যে ১৪৪টি দল থেকে ১৪৭টি আবেদন জমা পড়ে। কিন্তু কোনো দলই কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি, যার মধ্যে জাতীয় নাগরিক পার্টিও রয়েছে।
 

ফলে ইসি সব দলকে সম্প্রতি আরও একবার ১৫ দিনের সময় দিয়েছে, যা এই মেয়াদ শেষে চূড়ান্তভাবে মূল্যায়ন করা হবে।