সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃ*ত্যু: আটক ৩

ফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃ*ত্যু: আটক ৩

মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-



চট্টগ্রামের ফটিকছড়িতে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ২২ জুলাই  বিকেলে উপজেলার মাইজভাণ্ডারের হক মঞ্জিলের সুইপার কলোনির একটি টয়লেট থেকে আরমান (২৬) নামের এক যুবকের ম র *দে*হ উদ্ধার করেছে পুলিশ।

 

ফটিকছড়ি তদন্ত অফিসার রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টয়লেটের ভেতর থেকে বসানো অবস্থায় মরদেহটি উ*দ্ধা র করে থানায় নিয়ে আসে। মরদেহের গলায় ছিল কালো আঘাতের চিহ্ন, যা দেখে প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আশঙ্কা করা হচ্ছে।
 

নিহত আরমান কুমিল্লার লাকসাম উপজেলার কামালের পুত্র বলে জানা গেছে। 
 

এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
 

পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনে কোনো পরিকল্পিত চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।