সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:০২:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নিখোঁজ রাইসা মনির মৃতদেহ উদ্ধার, পরিবারে শোকের মাতম

নিখোঁজ রাইসা মনির মৃতদেহ উদ্ধার, পরিবারে শোকের মাতম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ হওয়া তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনির খোঁজ মিলেছে। তবে দুঃখজনকভাবে, সে আর বেঁচে নেই। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ঢাকা সিএমএইচ হাসপাতালে তার মরদেহ শনাক্ত করা হয়।
 

নিহতের চাচা ইমদাদুল শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর থেকেই রাইসার খোঁজে পরিবারের সদস্যরা বিভিন্ন হাসপাতাল ও স্থানে খোঁজ চালিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত সন্ধ্যায় সিএমএইচে তার মরদেহ শনাক্ত করেন রাইসার বাবা শাহাবুল শেখ।
 

রাইসা মনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের বাসিন্দা। তার বাবা শাহাবুল শেখ ঢাকার মিরপুর এলাকায় একজন ব্যবসায়ী।
 

রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, “আমরা রাইসার খোঁজ পেয়েছি। কিন্তু সে আর জীবিত নেই। বাবার হাতে মেয়ের নিথর দেহ দেখে আমরা ভেঙে পড়েছি।”
 

তিনি জানান, ভাই-বোনের মধ্যে রাইসা ছিল দ্বিতীয়। তার বড় এক বোন ও ছোট একটি ভাই রয়েছে। রাইসার মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
 

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে আইএসপিআর।