সর্বশেষ সংবাদ — পাতা ১২
চার দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম, মহাসড়ক অবরোধ প্রত্যাহার কুবি শিক্ষার্থীদের
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চার দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা। রোববার মহাসড়ক অবরোধ করে বি...
কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা দিল দাগনভূঞা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদ
দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দাগনভূঞা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমাজ ও দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক...
ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরলেন মুরাদনগরের ইউএনও
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস: গুরুতর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর কর্মস্থলে ফিরেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি পুনরায় দায়িত্বে যোগদান করেন। গত ৩ আগস্ট হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর এভ...
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পটুয়াখালী প্রতিনিধি: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। একই সঙ্গে আকাশ রয়েছে ঘন মেঘে ঢাকা। বৃহস্পতিবার সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির কারণে উপকূলীয় অ...
প্রতিদিনের ৬ অভ্যাসে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
অনলাইন ডেস্ক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে শুধু নিয়মিত ওষুধ বা ইনসুলিন গ্রহণই যথেষ্ট নয়। এর পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়মিত ঘুম, অতিরিক্ত মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর খাবারের কারণে অনেকের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের কিছু অভ্যাসে পরিবর্তন...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেল ২০৭ জন
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন এবং ফেল থেকে পাস করেছেন ৩৩৬ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার স্বাক্ষরিত...
ত্রৈমাসিক রিটার্নে ভ্যাট আদায় কমেছে, মাসিক পদ্ধতি ফেরানোর আলোচনা
অনলাইন ডেস্ক, ঢাকা প্রেস চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আদায়ে বড় ধরনের নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে আগের বছরের একই সময়ের তুলনায় ভ্যাট আদায় কমেছে প্রায় ২২ শতাংশ। এ পরিস্থিতির পেছনে ত্রৈমাসিক ভ্যাট রিটার্ন জমা ও কর পরিশোধের নতুন পদ্ধতিকে অন্যতম কারণ হিসেবে দেখছেন জাতীয় রাজস্ব...
মুরাদনগরে ২৭০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উত্তর ত্রিশ গ্রামের সরকার বাড়ির মৃত সাজু মিয়ার ছেলে সাদ্দাম হো...
ভ্যান চুরি হয়ে যাওয়ায় দিশেহারা বৃদ্ধ দম্পতি, ‘এহন আমরা চলব ক্যাম্বা’
কুষ্টিয়া প্রতিনিধি: ‘ভ্যান চালায় সংসার চলে। ওর ওপরই আমরা নির্ভর। ভ্যানডা হারা গেছে। এহন আমরা চলব ক্যাম্বা? বছরের ওমাথায় একটা হারায়ছে, এ্যমাথায় এটাও হারালো।’ কথাগুলো কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের ৫৯ বছর বয়সী মনোয়ারা খাতুনের। তাঁর স্বামী মো. আব্দুল্লাহ বিশ্বাসের (৬৬) একমাত্র উপার্জনের অবলম্বন ব্যাটারিচালিত ভ্যা...
অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট
ঢাকা প্রেস প্রতিবেদক সারাদেশের মহাসড়কে অনুমোদন ছাড়া স্লিপার বাস চলাচলের সুযোগ নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ স্লিপার এসি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের করা মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছ...
ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষেই প্রকোপ চূড়ায় ওঠার আশঙ্কা
ঢাকা প্রেস প্রতিবেদক দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরুর দিকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আঁচল ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন...
রাস্তায় পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত পাভেল খন্দকার
মাধবপুর প্রতিনিধি: রাস্তায় পড়ে থাকা প্রায় সাড়ে ৪ লাখ টাকা কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের মো. পাভেল খন্দকার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধানমন্ডল গ্রামের নাঈমের রাস্তায় প্রায় সাড়ে ৪ লাখ...
চারঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স...
বড়াইগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্না...
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বাসস ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উ...
পড়াশোনার মাঝপথেই আফগান মেডিকেল শিক্ষার্থীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (পিএমডিসি)। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে আফগান শিক্ষার্থী ভর্তি, প্রতিষ্ঠান পরিবর্তন ও মাইগ্রেশন স্থগিত করা হয়েছে। প...
মাধবপুরে Green Humanity-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন Green Humanity-এর উদ্যোগে ‘Plant for the Future’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার নোয়াপাড়ার সাহেববাড়ি রোড থেকে খড়কি বাজার পর্যন্ত সরকারি সড়কের পাশে ফলজ গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ...
চাঁদার জন্য চিকিৎসককে হুমকি, ‘১০০ পুলিশ থাকলেও গুলি করে মেরে ফেলব’
চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পরে নির্ধারিত সময়ে টাকা না দেওয়ায় চাঁদার পরিমাণ বাড়িয়ে ২০ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বিদেশি নম্বর ব্যবহা...






























