সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেল ২০৭ জন

কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেল ২০৭ জন

কুমিল্লা প্রতিনিধি

 

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন এবং ফেল থেকে পাস করেছেন ৩৩৬ জন শিক্ষার্থী।
 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পুনর্নিরীক্ষণের সংশোধিত ফল প্রকাশ করা হয়।
 

বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার মূল ফল প্রকাশের পর বিভিন্ন বিষয়ে ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন। আবেদন করা উত্তরপত্র যাচাই-বাছাই শেষে ১ হাজার ৯৪৪ জনের ফলাফলে পরিবর্তন পাওয়া যায়। এর মধ্যে ১ হাজার ৬০৮ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।
 

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ জানান, পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী আবেদন করা উত্তরপত্রগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে।
 

তিনি আরও জানান, পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে, তারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
 

উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০২৬ সালের এসএসসি পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। এতে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৫ দশমিক ৪২ শতাংশ। ফল প্রকাশের পর অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।