সর্বশেষ সংবাদ — পাতা ১৩
সৌদি আরবের চার শহরে হুতিদের হামলা, আহত ৭৩
রয়টার্স সৌদি আরবের চারটি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মঙ্গলবারের এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন আহত হয়েছেন। একই সঙ্গে দেশটির কয়েকটি তেল স্থাপনায় আগুন লাগার খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সৌদি ভূখণ্ডে এটি হুতিদের অন্যতম বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। হুতি বিদ্রোহীরা জানিয়েছে...
জুলাই সনদের শর্ত বাস্তবায়ন না হলে সরকার পতনের ঘোষণা দিতে বাধ্য হতে পারে: ডা. শফিকুর রহমান
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের শর্তগুলো বাস্তবায়ন না হলে সরকার পতনের ঘোষণা দিতে বাধ্য হতে পারে। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা দেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের উত্তর বাজার এলাকায় জামায়াতে ইসলামীর...
লংমার্চে যোগদানের প্রস্তুতিকালে হামলা, আহত এনসিপি নেতা
দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে লংমার্চ কর্মসূচিতে যোগদানের প্রস্তুতিকালে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন আনোয়ারা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সমন্বয়কারী দেলওয়ার হোসেন। আহত দেলওয়ার হোসেনকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন...
সরকারি সিটি কলেজে জাতীয় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি
চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: জাতীয় ছাত্রশক্তির সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম শাখার আগামী এক বছরের জন্য নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে খায়ের হোসেনকে আহ্বায়ক, আসিফ উদ্দিনকে সদস্য সচিব এবং আলী আহসান মোঃ মুনতাছিরকে মুখ্য সংগঠক করা হয়েছে। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাসুদ উদ্দিন, আমজাদ হোসেন আবি...
মুরাদনগরে ‘ভূতুড়ে’ উন্নয়নের অভিযোগ: কাগজে শতভাগ, মাঠে শূন্য
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কাগজে-কলমে রাস্তা নির্মাণের কাজ শতভাগ সম্পন্ন। অথচ বাস্তবে নেই ইট, নেই ঢালাই, নেই কোনো নির্মাণকাজের চিহ্ন। কোথাও পুকুরের অস্তিত্ব থাকলেও নেই প্রকল্পে উল্লেখ করা গাইড ওয়াল। কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এমনই চিত্রের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বাস্তবে কোনো কাজ না...
শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিতের নির্দেশ
মো. হানিফ মিয়া, লালমনিরহাট প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি শিক্ষকদের নিয়মিত ও সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লালমনির...
হাতিয়ায় ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক
আজিজুর রহমান, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। কোস...
২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, মিলল পানির সংযোগ
📌 কুমিল্লার মুরাদনগরে ৮১ বছর বয়সী অসহায় বৃদ্ধার পাশে স্বেচ্ছাসেবী সংগঠন.... মো: আমিনুল ইসলাম: কুমিল্লার মুরাদনগর উপজেলার পদুয়া গ্রামের ৮১ বছর বয়সী বৃদ্ধা রোকেয়া খাতুনের জীবনে অবশেষে ফিরেছে স্বস্তির আলো। প্রায় ২৬ বছর পর তাঁর জীর্ণ কুটিরে পৌঁছেছে বিদ্যুতের সংযোগ। একই সঙ্গে সুপেয় পানির জন্য বসানো হয়েছে নতুন একটি টিউবওয়েল। নবীপুর পশ্চিম ইউনি...
মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল
মোঃ আলমগীর হোসাইন হৃদয়,জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে মিটার স্থাপন ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল দেওয়ার অভিযোগ উঠেছে। নতুন মিটারের জন্য আবেদন করার পর সংযোগ পাওয়ার আগেই আগস্ট মাসের বিল হাতে পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহক। এ ঘটনায় পল্লী বিদ্যুতের বিলিং ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে প্রশ্ন উঠে...
বিশিষ্ট আইনজীবী ও আইন বিষয়ক লেখক আমান উল্লাহ সরকারের শুভ জন্মদিন আজ
মো: আমিনুল ইসলাম : আজ ৪ সেপ্টেম্বর ২০২৬। ইনকাম ট্যাক্স বিডি’র প্রতিষ্ঠাতা ও সিইও, বিশিষ্ট আইনজীবী এবং আইন বিষয়ক লেখক অমান উল্লাহ সরকারের শুভ জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে ঢাকা প্রেস অনলাইন নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে তাঁকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আইন অঙ্গনে পেশাগত দক্ষতা, মেধা, আয়কর দাতাদের আয়কর সেবায় সুনামের শহীদ...
কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ: এনবিআর
এইচ, এম, মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার: করদাতার আয় প্রাক্কলন করলেই কর ফাঁকির অভিযোগে জরিমানা করা যাবে না। আয়, সম্পদ, দায় বা ব্যয় গোপন কিংবা অসত্যভাবে প্রদর্শনের মাধ্যমে কর ফাঁকি হয়েছে—এমন গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ থাকতে হবে। একই সঙ্গে জরিমানা আরোপের আগে করদাতার শুনানি গ্রহণ অথবা শুনানির যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া বাধ্যতামূলক। আয়কর আইন, ২০২৩-এর ধারা...
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: সমাজবিরোধী অপশক্তি যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে নষ্ট করতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভ...
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি: মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বুধবার রাত থেকে জামালপুর-ঢাকা ও জামালপুর-টাঙ্গাইল রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে...
মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১০
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাজমহল আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের ওই আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের মাধ্যমে সামাজিক শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার অভিযোগ পায় পুল...
সীতাকুণ্ডের রমজান আলী পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড নডালিয়া গ্রামের বাসিন্দা রমজান আলী পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। গত রোববার রাতে অতর্কিত হামলায় তিনি নিহত হন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। নিহত রমজান আলী নডালিয়া গ্রামের আবুল খায়েরের দ্বিতীয় ছেলে। তার বোন মিলি আক্তার জানান, প্রায় ৩৫ বছর ধরে রমজান পাকিস্তানে একট...
পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতায়ও সাফল্য, সৃষ্টি কলেজে ‘SCT Spark Science’
সোহাগ আহম্মেদ, বিশেষ প্রতিনিধি, টাংগাইল: শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের বিকাশে নিয়মিত ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করছে সৃষ্টি কলেজ অব টাংগাইল। এরই ধারাবাহিকতায় কলেজটিতে অনুষ্ঠিত হয়েছে ‘SCT Spark Science’ শীর্ষক বিজ্ঞান, আইসিটি ও কৃষি ফেয়ার। একই আয়োজনে অনুষ্ঠিত হয় বাংল...
বালাগঞ্জে এটিইপিওকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে শিক্ষকদের স্মারকলিপি
সোহাগ আহম্মেদ, বিশেষ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইপিও) মো. মাহমুদুল হাসানকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবি, প্রকাশিত প্রতিবেদনগুলো ‘অশালীন, রুচিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’। সংবাদগুলোর সত্যতা যাচাই করে প্র...
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের এএসপি সানিউল হক হাইওয়ে পুলিশে বদলি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম সানিউল হককে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে এ কে এম সানিউল হককে মাধবপুর সার্কেল থেকে হাইওয়ে পুলিশে পদায়নের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতু...






























