সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভাটিখাইন

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভাটিখাইন

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :

 

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভাটিখাইন ইউনিয়ন ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনালে হাবিলাসদ্বীপ ইউনিয়ন ফুটবল একাদশকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি।
 

গতকাল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে এ সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ভাটিখাইন ইউনিয়ন ফুটবল একাদশ ৩-২ গোলে জয় পেয়ে ফাইনালে জায়গা করে নেয়।
 

সেমিফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম। উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল আলম ছোটন।
 

পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন।
 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক মফজল আহমদ চৌধুরী, এ কে এম জসীম উদ্দীন, মোজাম্মেল হক চৌধুরী, জেলা কৃষক দলের সদস্যসচিব মীর জাকের, উপজেলা যুবদলের সদস্যসচিব ওহিদুল আলম পিবলু, সাজ্জাদ হোসেন, পৌর কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমদ নান্নু, সদস্যসচিব মো. আলমগীরসহ অনেকে।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অবক্ষয়মুক্ত সমাজ ও দেশ গড়ার প্রত্যয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ টুর্নামেন্টের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা।
 

সেমিফাইনালের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে ফাইনালে পৌঁছে ভাটিখাইন ইউনিয়ন ফুটবল একাদশ।