সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হাইদগাঁও একাদশ

পটিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হাইদগাঁও একাদশ

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:



পটিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কচুয়াই ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে হাইদগাঁও ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল একাদশ।

 

শনিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হাইদগাঁও একাদশ। শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
 

খেলা উপলক্ষে পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুল ইসলাম সওদাগর।
 

পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আবু ছালেহ মো. সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ।
 

প্রধান বক্তা ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মো. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী আবুল কাশেম, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবদুল মাবুদ, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান চৌধুরী, জাসাস চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্যসচিব মো. নাছির উদ্দিনসহ শহীদ জিয়া স্মৃতি সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই মুক্তি।’ ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণ সমাজকে অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হবে।
 

তিনি শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রশংসা করেন এবং শহীদ জিয়ার আদর্শ সর্বত্র ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 

খেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন পটিয়া পৌরসভা প্রতিনিধি শহীদ জিয়া স্মৃতি সংসদের রিপন, বাবলু, সাইফু, কাদের, নান্নু, আলমগীর, বেলাল, রাজু, ইমরানসহ সংশ্লিষ্টরা।