সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে ২৭০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

মুরাদনগরে ২৭০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি:



কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উত্তর ত্রিশ গ্রামের সরকার বাড়ির মৃত সাজু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩২), নগরপাড় গ্রামের মালু মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে সুজন (২৪), একই গ্রামের সরকার বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে লাল মিয়া (৩০) এবং মোচাগড়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. হাসান (২৩)।

পুলিশ জানায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই রাজু বড়ুয়া ও এএসআই কুসুম বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর ত্রিশ গ্রামের শারমিন ব্রিকফিল্ডের ভেতরে মিল পার্টির টিনের ঘর এলাকায় অভিযান চালায়।
 

অভিযানকালে সন্দেহভাজন হিসেবে চারজনকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
 

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।