সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বড়াইগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বড়াইগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:


 

নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 

সকালে আয়োজিত র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
 

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ মো. হেলাল উদ্দিন। সাক্ষরতার গুরুত্ব, শিক্ষার প্রসার এবং নিরক্ষরতা দূরীকরণের বিভিন্ন উপায় নিয়ে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. আনোয়ারুল ইসলাম, বনপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আলীম, প্রধান শিক্ষক মো. আজাহার আলী, মোছা. তহমিনা খাতুন, মো. আলফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা ও সাংবাদিক আলহাজ মো. সাইফুর রহমান।
 

বক্তারা বলেন, নিরক্ষরতা দূর করে একটি শিক্ষিত ও সচেতন সমাজ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ক্ষেত্রে সাক্ষরতা কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তারা।