সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা দিল দাগনভূঞা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদ

কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা দিল দাগনভূঞা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদ

দাগনভূঞা প্রতিনিধি:


ফেনীর দাগনভূঞায় কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দাগনভূঞা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমাজ ও দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মেধাবীদের যথাযথভাবে উৎসাহ ও সম্মাননা প্রদান করলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দায়রা জজ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী ছালেহ উদ্দিন ও মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাগনভূঞা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন।

এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথাও তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও এলাকার মেধাবী শিক্ষার্থী ও সমাজে অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।