সর্বশেষ সংবাদ — পাতা ১১
নতুন পেশায় হাসান মাসুদ, অভিনয় কি ছাড়ছেন?
বিনোদন ডেস্ক অভিনয়ের পাশাপাশি জীবনের নানা সময়ে ভিন্ন ভিন্ন পেশায় যুক্ত ছিলেন অভিনেতা হাসান মাসুদ। সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পর সাংবাদিকতাও করেছেন তিনি। পরে অভিনয়ে এসে দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকের কাছে পরিচিতি পান। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে তাকে তুলনামূলকভাবে অনিয়মিত দেখা যাচ্ছে। এর মধ্যেই একটি করপোরেট প্রতিষ্ঠানে...
সারের পর ডিজেলের দাম বৃদ্ধি, বড় পরীক্ষায় কৃষক
নিজস্ব প্রতিবেদক চলতি আমন মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় সারের সংকট, বাড়তি দাম, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে এমনিতেই চাপে রয়েছেন কৃষক। এর মধ্যে নতুন করে বাড়ানো হয়েছে ডিজেলের দাম। এতে আমন ধানের উৎপাদন, মাড়াই ও পরিবহন ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে সামনে শুরু হতে যাওয়া বোরো মৌসুম নিয়েও উদ্বেগ বাড়ছে। সরকারের নতুন সিদ্ধান্ত অনুয...
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত বিরতির পর প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জা...
সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: জাতীয় সংসদে উত্থাপিত ‘ভোগদখলের অধিকার সংরক্ষণপূর্বক দান’ বা Right of Usufruct সংক্রান্ত বিধান ইসলামী হেবা আইনের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমি মাদরাসা শিক্ষা বোর্ড)-এর সভাপতি আল্লামা মুফতি একরাম...
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গণশুনানি: সেবাগ্রহীতা বাড়লেও বাড়েনি অবকাঠামো ও জনবল
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন ও সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে সেবাগ্রহীতারা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়লেও প্রয়োজনীয় শয্যা, অবকাঠামো ও অন্যান্য সুবিধা সে অনুযায়ী না বাড়ায় দুর্ভোগের কথা তুলে ধরেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ...
বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে পরিবহন মালিকরা। কিলোমিটারপ্রতি বাসভাড়া ১৮ থেকে ২০ পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে...
২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে উদ্যোগ অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত কুষ্ঠবিষয়ক এক সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্র...
পটিয়ায় দি কেলিশহর আর্বান কো-অপারেটিভ সোসাইটির বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় দি কেলিশহর আর্বান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. দুলাল মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা সমবায় কর্মকর্...
‘ফিরে আসার গল্প’ থেকে সরে দাঁড়ালেন সুমাইয়া শিমু, রুকাইয়া চরিত্রে দীপা খন্দকার
বিনোদন ডেস্ক দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের নির্মিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ দিয়ে অভিনয়ে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত নাটকটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার পরিবর্তে রুকাইয়া চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী দীপা খন্দকার। নাটকটিতে অভিনয়ের সুযোগ পেয়ে শুরুতে বেশ উচ্ছ্বসিত ছিলেন সুমাইয়া শিমু...
এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন
ঢাকা প্রেস প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য এ আবেদন করা হয়েছে। সোমবার আদালতে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রাজধানীর শেরেবাংলা নগর...
২০ দিনে ৬,৯৭৫ কোটি টাকা উত্তোলনের আবেদন, পেয়েছেন ৩,২৪৫ কোটি
নিজস্ব প্রতিবেদক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনে ৬ হাজার ৯৭৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন ১ লাখ ৭৯ হাজার ৬৮২ জন গ্রাহক। এর মধ্যে ৯০ হাজার ৯৮ জন গ্রাহককে মোট ৩ হাজার ২৪৫ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির তথ্য অনুযায়...
লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় লোকসান কমাতে দেশের বাজারে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) থ...
আজ থেকে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
মোঃ ওসমান গণি, কুড়িগ্রাম: দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা এবং পেট্রোল ও অকটেন...
গাজী নজরুল ও প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখাল পুলিশ
ঢাকা প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও মরিয়ামের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। এ মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার গভীর রাতে মরি...
সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে উপজেলার ভাটিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পরও তাদের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীরা হলো—মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফা...
১১ দলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট: জিএমপির কর্মকর্তা প্রত্যাহার, শোকজ
স্টাফ রিপোর্টার, গাজীপুর: ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগড়া বাইপাসে অনুষ্ঠিত পথসভা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার ঘটনায় অতিরিক্ত স্টাফ অফিসার খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। জিএমপি সূত্রে জানা গেছে, খন্দকার জালাল উদ্দীন মাহমু...
অপ্রতিম হত্যায় দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার ও আলামত উদ্ধার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে নিহত কিশোরের ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে। ...
মোবাইল ছিনিয়ে নিতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপ্রতিমকে লালমাই পাহাড়ের নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে তাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভি...






























