সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আনোয়ারায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, মেধাবীদের সম্মাননা

আনোয়ারায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, মেধাবীদের সম্মাননা

আহমদ রেজা:

 

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আরও উৎসাহিত করতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।

৮ নম্বর চাতরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল কবির রানার সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিংহরা রানকানাই উচ্চ বিদ্যালয় এবং কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৪ ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত অতিথি, প্রবীণ শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা বক্তব্য দেন। এ সময় কৈনপুরা ওয়ার্ডের ইউপি সদস্য নিতাই চন্দ্র দে, প্রবীণ শিক্ষক মিলন কান্তি শীল, দৈনিক আজাদীর প্রতিবেদক নুরুল ইসলাম, কালবেলার প্রতিবেদক জাহাঙ্গীর আলম ও তরুণ সাংবাদিক ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দিন, শ্রমিক দল নেতা রমজান আলী, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, মেধার স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতের পথচলায় উৎসাহ জোগাবে। আজকের এসব মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে নিজেদের জ্ঞান ও মেধা কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।