মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০২:৪১:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •

বাংলাদেশ — পাতা ৫০৩

জাতীয় রাজস্ব বোর্ডের একজন নারী কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের মামলায় গাড়িচালকে রিমান্ডে

রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে জাতীয় রাজস্ব বোর্ডের একজন নারী কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় গাড়িচালক মো. মাসুদসহ দুজনকে এক দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রোববার এই আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও...



গাইবান্ধায় ট্রাকচাপায় এক ট্রাফিক পুলিশ নিহত

গাইবান্ধায় ট্রাকচাপায় বিপ্লব প্রামাণিক (৫১) নামের এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে জেলার পুরাতন জেলখানা মোড়ে জিরোপয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব ইসলাম গাইবান্ধা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জে। জানা গেছে, বিপ্লব প্রামাণিক সকালে ডিউটি করতে মোটরসাইকেলে জিরোপয়েন্টে পৌঁছেন। এ সময় পেছন থে...


যশোরে ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

যশোরের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, নাটোরের উদ্দেশে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্য...


আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৫তম

বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের তালিকায় আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার অবস্থান ১৫তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) এ সময় ঢাকার স্কোর ৮৭। বাতাসের এই মান ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ বলে বিবেচিত। আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। শহরটির স্কোর ১৮৭। দ্বিতীয় স্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই...


জুরাইনে গ্যাসলাইনের লিকেজে বিস্ফোরণ, আগুনে দগ্ধ মা–বাবার পর শিশুটির মৃত্যু

রাজধানীর জুরাইনে গ্যাসলাইনের লিকেজ (ছিদ্র) থেকে বিস্ফোরণের আগুনে দগ্ধ মা–বাবার পর তাঁদের শিশুসন্তানও মারা গেছে। মারা যাওয়া শিশুটির নাম আফসানা (৫)। আজ বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। আফসানার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তর...


মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি আদায়ে লাগাতার অবরোধে ৭ কলেজের শিক্ষার্থীরা

সিজিপিএ'র শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের। এ দাবি আদায়ের জন্য লাগাতার অবরোধ কর্মসূচি গ্রহণ করেছে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাও...


পুরোপুরি প্রস্তুত আখাউড়া-আগরতলা রেলপথ

রেলপাত বসানোর কাজ পুরোপুরি শেষ। আনুষঙ্গিক অন্যান্য ফিটিংস লাগানোর কাজও শেষ হয়েছে। চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। সক্ষমতা যাচাইয়ের কাজও একই সঙ্গে চলমান। সংশ্লিষ্টরা নিয়মিত আসছেন এর দেখভাল করতে।  বলা চলে, পুরোপুরি প্রস্তুত আখাউড়া-আগরতলা রেলপথ। অপেক্ষা ভারত-বাংলাদেশের মধ্যে নতুন দিগন্ত উন্মোচনের। আশা করা হচ্ছে, এ রেলপথ চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য বা...


কোস্ট গার্ড মহাপরিচালকের জাতির পিতার সমাধিসৌধে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস...


ডেঙ্গু চিকিৎসায় সরকারি হাসপাতালে হচ্ছে বেসরকারি খরচ

চলতি বছর (জানুয়ারি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত) বরিশাল বিভাগে ১১ হাজার ৬৪৫ জন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। সরকারি হাসপাতাল হলেও রোগীরা যে টাকা ব্যয় করেছে তা বেসরকারি হাসপাতালের চেয়ে কম নয়। পাঁচ রোগীর সঙ্গে কথা বলে কালের কণ্ঠ এ তথ্য নিশ্চিত হয়েছে। ভোলার দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী রুবিনা আক্তার (২৮) ডেঙ্গুতে আক্রান্ত হন।...


আগামীকাল বুধবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর বনানী এলাকায়

রাজধানীর বনানী এলাকায় আগামীকাল বুধবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সংস্থাটি রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলায় গ্যাস বিতরণ করে। তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনানী এলাকার সব শ্রেণির গ্রা...


আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান দশম

বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের তালিকায় আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার অবস্থান দশম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স–একিউআই) এ সময় ঢাকার স্কোর ৯৭। বাতাসের এই মান ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ বলে বিবেচিত। আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। শহরটির স্কোর ১৬৯। দ্বিতীয় স্থানে আছে ইরাকের বাগদাদ, তৃতীয় স্থানে...


আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি সোনার বারসহ বিমানের এক কর্মীকে আটক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আট কেজি সোনার বারসহ বিমানের এক কর্মীকে আটক করার কথা জানিয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩৩)। গতকাল রোববার রাত ১০টার দিকে বিমানবন্দরের হ্যাংগারের সামনে থেকে তাঁকে আটক করা হয় বলে জানায় এপিবিএন। এপিবিএনের অতিরিক্ত সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, শফিকুল বিম...


দ্বিগুণ মজুরি দিয়েও ধান কাটতে শ্রমিক পাচ্ছে না বরগুনার বেতাগীর কৃষকরা

উপকূলীয় অঞ্চলে মাঠজুড়ে পাকা ধান। চলতি বোরো ও আউশ মৌসুমে ধান কাটতে শ্রমিক সংকটে পড়েছেন বরগুনার বেতাগীর কৃষকরা। দ্বিগুণ মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষকেরা। অনেকে বাধ্য হয়ে পরিবারের লোকজন নিয়ে ধান কাটছেন। অনেকে আবার বাড়তি পারিশ্রমিক দিয়ে ধান কেটে ঘরে তুলছেন।  এর ফলে উৎপাদন খরচ বেড়ে লোকসান হবে বলে আশঙ্কা কৃষকদের। উপজেলা কৃষি অফিস...


স্কুল-কলেজের নিজস্ব ওয়েবসাইট ১৫ সেপ্টেম্বরের মধ্যে তৈরির নির্দেশ

সারাদেশের আওতাধীন স্কুল, কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ওয়েবসাইট আছে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে হালনাগাদকরণ করতে বলা হয়েছে। এসব কাজের জন্য ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আজ রবিবার মাউশির ওয়েবসাইটে এ সংক্রান্ত...


মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় জাতীয় পার্টির পরিচিতিসভায় দুই পক্ষে সংঘর্ষ

মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় জাতীয় পার্টির (জাপা) পরিচিতিসভায় দুই পক্ষে সংঘর্ষ এবং কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২১ আগস্ট) দুপুরে জেলা জাপার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রফিকউল্লাহ সেলিম এবং সাধারণ সম্পাদক পদ প্রার্থী এ এফ এম আরিফুজ্জামান দিদারের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থ...


তিন দিন বঙ্গোপসাগর উত্তাল থাকার প্রভাব পড়েছে ইলিশের বাজারে

গত ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত টানা তিন দিন বঙ্গোপসাগর উত্তাল থাকার প্রভাব পড়েছে ইলিশের বাজারে। ওই তিন দিন সাগর থেকে সব মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে চলে আসে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর গত রবিবার ওই সব ট্রলার নিয়ে মাছ শিকারিরা আবারও সাগরে রওনা হলেও আজ পর্যন্ত অনেকে ফিরে আসেননি। এর ফলে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের সরবরাহ কমে এর দামও চড়েছে। সোমবার (২১...


তিন বিষয় পর্যন্ত মানোন্নয়নের সুযোগের দাবিতে আন্দোলন করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা

তিন বিষয় পর্যন্ত মানোন্নয়নের সুযোগের দাবিতে আন্দোলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এ দাবি বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ব...


বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান ১৩তম

বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকার অবস্থান ১৩তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স–একিউআই) এ সময় ঢাকার স্কোর ৯১। বাতাসের এই মান ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ বলে বিবেচনা করা হয়। আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল। শহরটির স্কোর ১৭৮। দ্বিতীয় স্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই...