মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৩:২১:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের নোবিপ্রবি ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের নোবিপ্রবি ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গত ৯ আগস্টে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্তক্রমে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বিভিন্ন বিভাগের তিনজনকে ৬ মাসের জন্য এবং দুজনকে ১ বছরের জন্য বহিষ্কারসহ সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে।


পরীক্ষা চলাকালীন উত্তরপত্র পরীক্ষার হল থেকে গোপনে সরিয়ে নিয়ে পরবর্তীতে ওই উত্তরপত্রে লিখে আনায় সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ফুয়াদ আল রাফিকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।


কোর্সের পরীক্ষা চলাকালীন অবৈধ কাগজপত্র সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখার অপরাধে এমআইএস বিভাগের ২০১৯-২০ বর্ষের ছাত্রী ইসরাত জাহান এবং শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুবর্ণা ফেরদৌসকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া কোর্সের পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোন সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখার অপরাধে আইএসএলএম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী সাবরিনা সুলতানা এবং সিএসটিই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী স্বর্ণা সাহাকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।