মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৩:২০:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে ফেল থেকে পাস ১৮০ জন

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে ফেল থেকে পাস ১৮০ জন

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৭ হাজার ৬০ জন পরীক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণ জন্য আবেদন করেছিল। এর মধ্যে ৮৭৯ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ১৮০ জন শিক্ষার্থী নতুন করে ফেল থেকে পাস করেছে। আজ সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশিত হয়েছে।

কুমিল্লা বোর্ডে খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলা নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা গঠিত। গত ২৮ জুলাই এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা বোর্ডের অধীনে ওই ৬টি জেলার ১ হাজার ৭৭৬টি প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।


এর মধ্যে ছাত্র ৭৭ হাজার ১০০ এবং ছাত্রী এক লাখ ৫ হাজার ৫৩৫ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪৩ হাজার ২১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬০ হাজার ৭৪৭ ছাত্র ও ৮২ হাজার ৪৬৯ ছাত্রী। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন পরীক্ষার্থী। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪২ ভাগ।


সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, চলতি বছরের এসএসসি পরীক্ষার ২৪টি বিষয়ে ২৭ হাজার ৬০ জন শিক্ষার্থী ৬৫ হাজার ৪০ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৮৭৯ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৯৪ জনের ফল পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছে। এ ছাড়া ১৮০ জন ফেল থেকে পাস করে এবং ৬০৫ জনের বিভিন্ন গ্রেড পরিবর্তন হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে ২৮ আগস্ট ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগস্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।