মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৩:২১:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

আগামীকাল বুধবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর বনানী এলাকায়

আগামীকাল বুধবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর বনানী এলাকায়

রাজধানীর বনানী এলাকায় আগামীকাল বুধবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সংস্থাটি রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলায় গ্যাস বিতরণ করে।

তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনানী এলাকার সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ ছাড়া একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।


রাজধানীর বিভিন্ন এলাকায় ধাপে ধাপে গ্যাস পাইপলাইনের সংস্কারকাজ করা হচ্ছে। তিতাস বলছে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বনানী এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

আগামীকাল বনানী এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার কারণে যে সাময়িক অসুবিধা হবে, সে জন্য গ্রাহকদের কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে তিতাস।