মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৩:২১:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

পাহাড় ধসে মহালছড়ি উপজেলার সঙ্গে গুইমারার সড়কে যানবাহন চলাচল বন্ধ

পাহাড় ধসে মহালছড়ি উপজেলার সঙ্গে গুইমারার সড়কে যানবাহন চলাচল বন্ধ

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার পঙ্খীমুড়া এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়েছে। এতে মহালছড়ি উপজেলার সঙ্গে গুইমারার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রবিবার (২৭ আগস্ট) সকালে পাহাড়টি ধসে পড়ে বলে জানা গেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই সড়ক দিয়ে যাত্রীবাহী বড় বাস চলাচল না করলেও সিএনজিচালিত থ্রি-হুইলার ও মালামাল পরিবহনের ছোট ট্রাক নিয়মিত চলাচল করে। এই সড়কটি খাগড়াছড়িতে ভ্রমণে আসা পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়।


এদিকে সড়ক থেকে মাটি অপসারণের জন্য স্থানীয় সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে এসেছেন। এ ছাড়া গুইমারা উপজেলা পরিষদ ও সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকেও মাটি সরাতে শ্রমিকরা কাজ করছেন।

গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা জানান, ধসে পড়া মাটি সরিয়ে যানবাহন চলাচল চালু করতে আরো কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।