মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৩:২১:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

গাইবান্ধায় ট্রাকচাপায় এক ট্রাফিক পুলিশ নিহত

গাইবান্ধায় ট্রাকচাপায় এক ট্রাফিক পুলিশ নিহত

গাইবান্ধায় ট্রাকচাপায় বিপ্লব প্রামাণিক (৫১) নামের এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে জেলার পুরাতন জেলখানা মোড়ে জিরোপয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব ইসলাম গাইবান্ধা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জে।

জানা গেছে, বিপ্লব প্রামাণিক সকালে ডিউটি করতে মোটরসাইকেলে জিরোপয়েন্টে পৌঁছেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলছড়ির বালাসী ঘাট থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। তারপর ট্রাকটি সুন্দরগঞ্জ সড়ক ধরে দ্রুত পালিয়ে যায়। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। চালকসহ ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।