মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৩:২১:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

কোস্ট গার্ড মহাপরিচালকের জাতির পিতার সমাধিসৌধে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন

কোস্ট গার্ড মহাপরিচালকের জাতির পিতার সমাধিসৌধে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান।

পরে তিনি বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শতাব্দীর মহানায়কের প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর কোস্ট গার্ডের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে তোলা হয় বেদনার মূর্ছনা। প্রদান করা হয় সশস্ত্র সালাম।


এরপর সুরা ফাতিহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্ট কালরাতে বিপথগামী সেনা সদস্যদের হাতে শাহাদাত বরণকারীদের  রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন কোস্ট গার্ড প্রধান। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি, উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণের জন্য।

দোয়া ও মোনাজাত শেষে কোস্ট গার্ড মহাপরিচালক বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। 

বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় কোস্ট গার্ড সদর দপ্তরের পদস্থ কর্মকর্তা, জোনাল কমান্ডার পশ্চিম জোন, অন্যান্য কর্মকর্তাসহ কোস্ট গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।