মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৩:২০:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

আজ মৌলভীবাজারে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আজ মৌলভীবাজারে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্যাসের পাইপলাইনে জরুরী মেরামত কাজের জন্য মৌলভীবাজারে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ রবিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে এক নোটিশে জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গ্যাস বিতরণ পাইপলাইন টাই-ইন এর জন্য মৌলভীবাজারের আওতাধীন সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 


জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়  জানায়, মৌলভীবাজার সদরসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কারিগরি জনিত কারণে গ্যাস বন্ধের সময়ের হ্রাস-বৃদ্ধি হতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।