বাংলাদেশ — পাতা ৫০২
বরিশালে মাদক নিরাময় কেন্দ্র থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
বরিশালে নিউ লাইফ মাদক নিরাময় ও চিকিৎসা কেন্দ্র থেকে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিএন্ডবি রোড সংলগ্ন বেসরকারী ওই প্রতিষ্ঠান থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছে...
নান্দাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ দুজন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ দুজন নিহতের ঘটনায় প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মুশল্লী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের মুশল্লী এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। এ সময় শিক্ষার্থীরা যানবাহন ভাঙচুরের পাশাপাশি এম কে সুপার বাসের কয়েকটি আসন বাইরে...
চাঁদপুরে বিএনপির নেতাকর্মীদের পুলিশের বাধায় মিছিল পণ্ড
চাঁদপুর শহরে বিএনপির নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে সমাবেশ করতে পারলেও পুলিশের বাধায় তাদের মিছিল পণ্ড হয়ে যায়। এর আগে বিকেল ৫টায় জেলা শহরের চিত্রলেখার মোড় এলাকায় গুম, খুন ও গ্রেপ্তারি এবং হয়রানির প্রতিবাদে সমাবেশ করে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এই সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক মুখে কালো...
বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের তালিকায় আজ সকাল সাড়ে ৯টায় ঢাকার অবস্থান প্রথম
গত দুই দিন ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’। আজ বুধবারও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের তালিকায় আজ সকাল সাড়ে ৯টায় ঢাকার অবস্থান প্রথম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) এ সময় ঢাকার স্কোর ১৭৬। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। আজ একই সময়ে বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশি...
৩ কেজি স্বর্ণের বারসহ আটক ৩ জন বেনাপোল সীমান্তে
যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে দুই কেজি ৯৪০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে সাইদুর রহমান মাজেদ (৩৩), যশোর সদরের বাগডাংগা গ্রামের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও...
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৬৯ জন মারা গেলেন। আর আগস্টে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১৮ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গ...
মাইক্রোবাসের স্পেয়ার চাকার মধ্যে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার মাদক কারবারিকে
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার আতাদি নামক স্থানে মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসের স্পেয়ার চাকার মধ্যে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় মাদক বহন করার অভিযোগে আজিজুর রহমান (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আজিজুর রহমানকে মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ফ...
আহ্বান ইউজিসির উচ্চশিক্ষা সেবা সহজ করার
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে সেবাগ্রহীতা বা অংশীজনরা খুব বেশি অবহিত থাকেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। এ সময় তিনি সেবাগ্রহীতাদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কী ধরনের সেবা দিয়ে থাকে, সেবা দেওয়ার পদ্ধতি ও সময় উল্লেখ করে সিটিজেন চার্টার প্রকাশ করার আহ্বান জানান...
১ কোটি ২৬ লাখ চিংড়ির রেণু জব্দ করে পদ্মা নদীতে অবমুক্ত
মুন্সীগঞ্জের লৌহজংয়ে কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে আহরিত বিপুল পরিমাণ চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) পদ্মা সেতুর কাছে খানবাড়ির মোড়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫টি ড্রামে এক কোটি ২৬ লাখ রেণু পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে রেণুগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ড...
বৃহস্পতিবার থেকে আবার চালু হচ্ছে ঢাকা-বরগুনা নৌ রুটের লঞ্চগুলো
জ্বালানি তেলের দাম বৃদ্ধি, যাত্রী সংকটের কারণে গত ২২ আগস্ট থেকে ঢাকা-বরগুনা লঞ্চ সার্ভিস বন্ধ করে দেয় মালিক পক্ষ। সংকটে পড়েন ঢাকা-বরগুনা নৌ রুটের সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা। তবে বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকে আবার চালু হচ্ছে ঢাকা-বরগুনা নৌ রুটের এমকে শিপিং লাইনসের লঞ্চগুলো। এমকে শিপিং লাইনস কম্পানির মালিক মাসুম খান বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, পদ...
বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়
টানা দুই দিন ধরে অস্বাস্থ্যকর বায়ুর সকাল দেখছে রাজধানীবাসী। বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের তালিকায় আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ১৬০। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। গতকাল সোমবার এই সময়ে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর ছিল। মান ছিল ১৫৫...
চলতি আগস্ট মাসে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়িয়ে
চলতি আগস্ট মাস শেষ হতে আরও তিন দিন বাকি। এরই মধ্যে এ মাসে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়িয়ে গেল। দেশে আর কোনো মাসে ডেঙ্গুতে এত মৃত্যু হয়নি। আজ সোমবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৫৬ জন মারা গেলেন। আর আগস্টে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০৫ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রো...
১৫ দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট
১৫ দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর একটা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৪ দশমিক ৬। তাৎক্ষণিক পাওয়া তথ্যমতে, ভূমিম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা সিস্টেম। রিখটার স্কেলে যার মাত্রা ৪ দশমিক ৬ বলে জানা গে...
মুক্তাগাছায় যুবলীগকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
ময়মনসিংহের মুক্তাগাছায় আসাদুজ্জামান আসাদ (৩২) নামের এক যুবলীগকর্মী খুন হয়েছেন। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এসময় নাহিদ নামের আরেক যুবক আহত হয়েছেন। সোমবার (২৮ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের আটানী বাজারে এ হামলার ঘটনা ঘটে। সোমবার রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদ মারা যান। পুলিশ এ ঘটনায় রাজীব (৩০) ও শহীদ (৪০) নামে...
রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ম্যাটস শিক্ষার্থীরা
অ্যালাইড হেলথ বোর্ড বাতিল ও ‘মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠনসহ চার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেডিক্যাল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে সারাদেশের ৫০ হাজারেরও বেশি ম্যাটস শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আগামীতে লাগাতার আন্দোলন কর্মসূচির...
দীর্ঘ প্রায় এক যুগ পর আগামীকাল থেকে চালু হচ্ছে ‘রামসাগর’ ট্রেন
দীর্ঘ প্রায় এক যুগ পর আগামীকাল মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে চালু হচ্ছে জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ‘রামসাগর’ ট্রেন। গাইবান্ধার বোনারপাড়া থেকে পঞ্চগড় পর্যন্ত ট্রেনটি চলাচল করবে। কাল সকাল ১০টায় বোনারপাড়া স্টেশনে ট্রেনযাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ট্রেনটি চালু হওয়ার খবরে শুধু গাইবান্ধা নয়, উত্তরের অন্য আট জেলার সাধারণ মানুষও উল্ল...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন। তাঁর সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে তথ্য জানাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। গত ২২ আগস্ট ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান প্রধানমন্ত্...
ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার
ফরিদপুরের ভাঙ্গায় ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী এলাকা থেকে আটক করা হয়। আজ সোমবার দুপুরে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভাঙ্গা জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর...






























