মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৩:২১:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

যশোরে ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

যশোরে ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

যশোরের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, নাটোরের উদ্দেশে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছলে লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে যশোর ও খুলনা স্টেশনে অনেকগুলো ট্রেন আটকা পড়েছে।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য খুলনা থেকে উদ্ধারকারী যান আনা হয়েছে। তারা উদ্ধারকাজ শুরু করেছেন। লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারের পর রেলযোগাযোগ স্বাভাবিক হবে।