বাংলাদেশ — পাতা ৩৯৬
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে এক যুবক নিহত, পাঁচ আহত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় হাকিমপাড়া ১৪ এবং জামতলী ১৫ নম্বর ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় এই সংঘর্ষ ঘটে। নিহত আব্দুর রহমান (১৯) উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব...
হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বৃদ্ধি, দাম কমলো
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বৃদ্ধির ফলে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমেছে। আসন্ন দুর্গাপূজার কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে, এই সুযোগে আমদানিকারকরা বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করছে। হিলি বাজারে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, দুদিনের ব্যবধানে আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা কমেছে। বর্তমানে আমদানিকৃত...
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবিরের নতুন কমিটির তালিকা প্রকাশিত হয়েছে। বুধবার দুপুরে সংগঠনের ফেসবুক পেজে এই তালিকা প্রকাশ করা হয়। কমিটির চেয়ারম্যান: সভাপতি: মো. আবু সাদিক কায়েম (রাষ্ট্রবিজ্ঞান, ২০১৬-১৭) কমিটির অন্যান্য সদস্য: সাধারণ সম্পাদক: এস এম ফরহাদ (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৭-১৮) বায়তুল মাল সম্পাদক: আলাউদ্দিন আবিদ (তথ্যবিজ্ঞা...
অতি ভারী বর্ষণ ও তাপমাত্রা কমার আশঙ্কা
ঢাকা প্রেস নিউজ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে। সক্র...
অষ্টগ্রামে বাইক দুর্ঘটনা: এক যুবক নিহত, আরেকজন আহত
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কে বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এক ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে। এতে সম্রাট তালুকদার (২৬) নামে এক যুবক নিহত হন এবং তার সঙ্গী হৃদয় মিয়া (২৫) গুরুতর আহত হন। নিহত সম্রাট উপজেলা সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামের মৃত আবুল কাশেম তালুকদারের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের শাহ আলমের ছেলে। প্রত্...
বঙ্গোপসাগরে ৩০ কেজি ওজনের বিরল পাখি মাছ ধরা পড়ল
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক জেলে সম্প্রতি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৩০ কেজি ওজনের একটি বিরল পাখি মাছ ধরেছেন। জানা যায়, গত শনিবার আবুল কাশেম নামের ওই জেলে ২১ জন জেলের সাথে ‘মায়ের দোয়া’ নামে একটি ট্রলার নিয়ে চট্টগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এই বিশাল আকারের পাখি মাছটি ধরেন। বুধবার সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেট...
আশুলিয়ায় সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে টানা ৫৪ ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়ে গেল শ্রমিকরা
টানা ৫৪ ঘণ্টা আশুলিয়ায় সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখার পর আজ বুধবার দুপুর ১ টার দিকে যৌথবাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। এর আগে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দফায় দফায় অবরোধকারী শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। সবশেষে দুপুরে একটার দিকে সেনাবাহিনীর সদস্যরা কারখানা...
যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশু মৃত্যু
যশোরের চৌগাছায় মঙ্গলবার রাতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আফরোজা খাতুন নামে ৮ বছরের ওই শিশুটি চৌগাছা-কোটচাঁদপুর সড়কের তজবিজপুর গ্রামে তার বাড়ির সামনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে রোগী নিয়ে যশোরগামী একটি অ্যাম্বুলেন্স চৌগাছা হয়ে যাওয়ার পথে আফরোজাকে...
টাঙ্গাইলে দুর্গাপূজার প্রস্তুতি: শিল্পীদের দুঃখ, পুলিশের নিরাপত্তা ব্যবস্থা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলে প্রতিমা তৈরির কাজ চলছে জোরকদমে। তবে প্রতিমাশিল্পীরা উপকরণের দাম বাড়ার পাশাপাশি পারিশ্রমিক কম পাওয়ায় হতাশ। টাঙ্গাইলের মৃৎশিল্পীরা জানান, প্রতিমা তৈরির উপকরণ যেমন মাটি, বাঁশ, কাঠের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। কিন্তু তাদের পারিশ্রমিক আগের মতোই রয়ে গেছে। অনেকেই গত বছরের তুলনায় কম প্রতিমা তৈরি করছেন। অন্যদি...
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী হত্যাকাণ্ড: সেপটিক ট্যাংকে লাশ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে হত্যা করে তার লাশ সেপটিক ট্যাংকে ফেলার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর), বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রাম থেকে অরুণ মিয়া নামে এক ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা সৌদি প্রবাসী মনির হোসেনের...
পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
গাইবান্ধার পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ২ অক্টোবর বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মন্ডল,উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়...
শৌলমারী সীমান্তে বিজিবির হাতে ১২ যুবক আটক
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী সীমান্তে ১২ জন যুবককে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে। বুধবার (২ অক্টোবর) ভোরে উপজেলার সীমান্ত পিলারের চরবোয়ালমারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিজিবির গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই যুবকরা ভার...
মুরাদনগরে মহিলা মালিক দোকান দখল। থানায় অভিযোগ
ঢাকা প্রেস কুমিল্লা প্রতিনিধিঃ- কুমিল্লার মুরাদনগর উপজেলা ২নং আকুবপুর ইউনিয়ন আমতলি মার্কেটে ভারাটিয়া দোকানদারকে মারধর করে দোকান থেকে বের করে দিয়েছে একদল সন্ত্রাসী। থানার অভিযোগ ও স্থানীয় জসিম উদ্দিন, মোঃ জিলানী ও শুক্কুর মিয়ার সূত্রে জানা গেছে,মঙ্গলবার (১ অক্টোবর) কুমিল্লার মুরাদনগর উপজেলা ২নং আকুবপুর ইউনিয়ন আমতলি মার্কেট আকুবপুর গ্রামের মোহাম্মদ আ...
পলাশবাড়ীতে ইসলামী আন্দোলনের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও গণ সমাবেশ
পলাশবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশবাড়ী উপজেলার শাখার উদ্যোগে ১লা অক্টোবর স্থানীয় চৌমাথা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদদের স্মরনে দোয়া ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েব...
চট্টগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
চট্টগ্রামের পটিয়া উপজেলায় চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার শান্তিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া (২৩)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কবির হোসেনের ছেলে। পরিবারের সূত্রে জানা যায়, সুজন বিয়ের অনুষ্ঠানে ওয়েটার হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সুজনকে ব্যাটারি চুরি করতে গি...
কুষ্টিয়ায় চার তলা ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যা
ঢাকা প্রেস নিউজ কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রুবেল হোসেন (২২) নামে এক কলেজছাত্রকে একটি চার তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হাত-পা বেঁধে এবং মুখে কাপড় গুঁজে রুবেলকে ছাদ থেকে ফেলা হয়েছিল। নিহত রুবেল হোসেন কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি কুষ...
ফরিদপুরে বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি
থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যকার সংঘর্ষের জের ধরে ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সোমবার ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কে যাত্রী তোলা নিয়ে থ্রি হুইলার ও মিনিবাসের চালকদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাস শ্রমিকরা বিক্ষোভ করে বা...
ত্বকী হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুন। তাকে গতকাল সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে একটি দূরপাল্লার বাস থেকে আটক করা হয়। তিনি বরিশালের চরমোনাই এলাকার বাসিন্দা। মামুন দীর্ঘদিন ধরে ঢাকায় আত...






























