শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩১:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বৃদ্ধি, দাম কমলো

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বৃদ্ধি, দাম কমলো

ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-



দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বৃদ্ধির ফলে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমেছে। আসন্ন দুর্গাপূজার কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে, এই সুযোগে আমদানিকারকরা বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করছে।

 

হিলি বাজারে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, দুদিনের ব্যবধানে আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা কমেছে। বর্তমানে আমদানিকৃত পেঁয়াজ কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকা এবং দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
 

হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের প্রথম চার দিনে ৮৬টি ট্রাকে ২ হাজার ৪৫৭ মেট্রিক টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে। পেঁয়াজের সরবরাহ বাড়ার ফলে বাজারে দাম কমেছে এবং সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন।