শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩০:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


গাইবান্ধার পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।


 

পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত



পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ২ অক্টোবর বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মন্ডল,উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, থানার অফিসার ইনচার্জ (ভার:) লাইছুর রহমান,পৌর বিএনপির সেক্রেটারি ও উপজেলা যুব দলের সভাপতি মোশফেকুর রহমান রিপন,

উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র সাহা,সাংগঠনিক সম্পাদক সুবীর কুমারসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক পেশাজীবি ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় জানানো হয় এ বছর পলাশবাড়ী উপজেলায় ৫৮ টি পুজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।প্রতিটি পুজামন্ডবে আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করার পাশাপাশি পুলিশের বেশ কয়েকটি মোবাইল টিম কাজ করবে বলে জানাযায়।গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ পুজা মন্ডবে বিশেষ আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ছাড়া ও মন্দিরগুলোত সিসি টিভি ক্যামেরার আওতায় থাকবে। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ১২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটবে।