শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩১:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

জাতীয় নাগরিক কমিটি শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে

জাতীয় নাগরিক কমিটি শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে

ঢাকা প্রেস নিউজ

 

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের পক্ষে জাতীয় নাগরিক কমিটি আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করবে।
 

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলা দায়েরের সময় কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিনসহ বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থাকবেন। এছাড়া, এদিন কমিটিতে নতুন সদস্যদেরও পরিচয় করিয়ে দেওয়া হবে।
 

গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় ১ হাজার ৫৮১ জন নিহত এবং ৩১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় প্রসিকিউশন অফিসে ৩৫টি এবং তদন্ত সংস্থায় ১৬টিসহ মোট ৫১টি অভিযোগ দায়ের হয়েছে।