শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩০:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বৈরী আবহাওয়ার কারণে ৬ রুটে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে ৬ রুটে নৌযান চলাচল বন্ধ

ঢাকা প্রেস-

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করায় যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে অন্তত ছয়টি গন্তব্যে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে। প্রচণ্ড ঝড় ও উচ্চ জোয়ারের কারণে উপকূলীয় নদীগুলোতে বিপজ্জনক অবস্থা বিরাজ করছে।

কোন কোন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে:

ঢাকা থেকে হাতিয়া

ঢাকা থেকে বেতুয়া

ঢাকা থেকে খেপুপাড়া

ঢাকা থেকে চরমোন্তাজ

ঢাকা থেকে রাঙ্গাবালী

ঢাকা থেকে মনপুরা

উপরোক্ত রুটে নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।