শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩০:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা: একজন নিহত, অনেকে আহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা: একজন নিহত, অনেকে আহত

ঢাকা প্রেস
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

 

মাদারীপুরের শিবচরে তিনটি যানবাহনের সংঘর্ষে চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সূর্যনগর এলাকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এরপর আরেকটি বাস এসে প্রথম দুটি যানবাহনকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ইমদাদ হোসেন মারা যান। ইমদাদ হোসেনের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলায়। এছাড়াও উভয় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

 

প্রাথমিক তদন্তে জানা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের চালক এবং আরো একজন চালক পাশের দোকানে চা খাচ্ছিলেন। এই সময় পেছন থেকে আসা একটি বাস ওভারটেক করার চেষ্টা করলে পিছন থেকে আরেকটি বাস এসে ধাক্কা দেয়। ফলে দুর্ঘটনাটি ঘটে।

 

শিবচর হাইওয়ে থানার এসআই তমাল সরকার জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও এখন সড়ক স্বাভাবিক অবস্থায় রয়েছে।