শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩০:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চট্টগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

চট্টগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-



 

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার শান্তিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
 

নিহত সুজন মিয়া (২৩)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কবির হোসেনের ছেলে। পরিবারের সূত্রে জানা যায়, সুজন বিয়ের অনুষ্ঠানে ওয়েটার হিসেবে কাজ করতেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সুজনকে ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়ে। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। সকালে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহতের বাবা কবির হোসেন জানান, ভোরে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুজনকে মুমূর্ষু অবস্থায় পান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 

এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এই ঘটনাকে নিন্দা জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
 

উল্লেখ্য, চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা দেশে মাঝেমধ্যেই ঘটে থাকে। এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য গুরুতর হুমকি।