শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩০:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ফরিদপুরে বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি

ফরিদপুরে বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি

ঢাকা প্রেস
ফরিদপুর জেলা প্রতিনিধি:-




থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যকার সংঘর্ষের জের ধরে ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

 

সোমবার ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কে যাত্রী তোলা নিয়ে থ্রি হুইলার ও মিনিবাসের চালকদের মধ্যে সংঘর্ষ হয়।

উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাস শ্রমিকরা বিক্ষোভ করে বাস চলাচল বন্ধ রাখে।

মঙ্গলবার মুন্সীবাজার এলাকায় মহেন্দ্র শ্রমিকরা সড়ক অবরোধ করে ফরিদপুর থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়।

 

গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, শরীয়তপুরসহ বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন।

ফরিদপুরের অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিঘ্নিত হয়েছে।

 

ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করার দাবি জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও মহাসড়কে থ্রি হুইলার চলাচল অব্যাহত থাকায় বাস মালিকরা যাত্রী হারাচ্ছেন।

 

ফরিদপুরের ট্রাফিক পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন, প্রশাসন উভয় পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছে।