শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩০:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বঙ্গোপসাগরে ৩০ কেজি ওজনের বিরল পাখি মাছ ধরা পড়ল

বঙ্গোপসাগরে ৩০ কেজি ওজনের বিরল পাখি মাছ ধরা পড়ল

ঢাকা প্রেস
কুয়াকাটা প্রতিনিধি:-


পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক জেলে সম্প্রতি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৩০ কেজি ওজনের একটি বিরল পাখি মাছ ধরেছেন।

 

জানা যায়, গত শনিবার আবুল কাশেম নামের ওই জেলে ২১ জন জেলের সাথে ‘মায়ের দোয়া’ নামে একটি ট্রলার নিয়ে চট্টগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এই বিশাল আকারের পাখি মাছটি ধরেন।
 

বুধবার সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে নিয়ে আসা হলে উৎসুক জনতার ভিড় জমে। পরে নিলামে সোহেল নামের এক মাছ ব্যবসায়ী সাড়ে ৩ হাজার টাকায় মাছটি কিনে নেন।
 

এ বিষয়ে আবুল কাশেম জানান, আগের তুলনায় বঙ্গোপসাগরে এ ধরনের মাছ কিছুটা কমে গেছে। কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো ওপরে উঠে আসে না। তবে সম্প্রতি বঙ্গোপসাগরে এ ধরনের মাছের সংখ্যা কিছুটা বেড়েছে।