শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩০:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী হত্যাকাণ্ড: সেপটিক ট্যাংকে লাশ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী হত্যাকাণ্ড: সেপটিক ট্যাংকে লাশ

ঢাকা প্রেস
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-


 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে হত্যা করে তার লাশ সেপটিক ট্যাংকে ফেলার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

মঙ্গলবার (১ অক্টোবর), বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রাম থেকে অরুণ মিয়া নামে এক ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা সৌদি প্রবাসী মনির হোসেনের বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ট্যাংক থেকে পলিথিনে মোড়ানো লাশের খণ্ডিত অংশ উদ্ধার করে।
 

নিহত অরুণ মিয়ার প্রথম স্ত্রীর মৃত্যুর পর ফরদাবাদ গ্রামের তারু মিয়ার মেয়ে মোমেনা বেগমকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। গত শুক্রবার থেকে অরুণ নিখোজ ছিলেন। তার ছেলে লুৎফর রহমান রুবেল সোমবার বাঞ্ছারামপুর মডেল থানায় একটি নিখোজ ডায়েরি করেছিলেন।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী মোমেনা বেগম স্বামী হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার তাদের মধ্যে তুচ্ছ কারণে কলহ হয়। একপর্যায়ে তিনি শাবল দিয়ে অরুণের মাথায় আঘাত করলে তিনি মারা যান। পরে তিনি লাশ নয় টুকরো করে পলিথিনে মোড়ানো ইট দিয়ে সেপটিক ট্যাংকে ফেলে দেন।
 

এ ঘটনায় মোমেনা বেগমসহ তাদের দুই সন্তান রাসেল ও লাকী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার পাল জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।