শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩১:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ত্বকী হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার

ত্বকী হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার

ঢাকা প্রেস
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
 

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুন। তাকে গতকাল সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে একটি দূরপাল্লার বাস থেকে আটক করা হয়। তিনি বরিশালের চরমোনাই এলাকার বাসিন্দা।
 

মামুন দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপন করে ছিলেন বলে জানা গেছে। তাকে খাগড়াছড়ির রামগড়ে যাওয়ার পথে তাবলিগ জামাতের ছদ্মবেশে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়েছে এবং জেলহাজতে পাঠানো হয়েছে। আগামী ৬ অক্টোবর তার রিমান্ড শুনানি হবে।