শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩০:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শৌলমারী সীমান্তে বিজিবির হাতে ১২ যুবক আটক

শৌলমারী সীমান্তে বিজিবির হাতে ১২ যুবক আটক

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী সীমান্তে ১২ জন যুবককে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে।

 

বুধবার (২ অক্টোবর) ভোরে উপজেলার সীমান্ত পিলারের চরবোয়ালমারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিজিবির গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, এই যুবকরা ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে আসার চেষ্টা করছিল। সীমান্তরক্ষীরা তাদের সতর্ক করে থামতে বললেও তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।