বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দেড় কোটি টাকার মাদকসহ একজন আটক

দেড় কোটি টাকার মাদকসহ একজন আটক

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-
 

কুমিল্লার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দেড় কোটি টাকা মূল্যের মাদকসহ একজন মাদক কারবারিকে আটক করেছে। অভিযানে ৪৮ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার জঙ্গলবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।


আটককৃত মাদক কারবারি হলেন কুমিল্লা সদর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে জসিম উদ্দিন।


সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিজিবি জানায়, সীমান্ত পিলার ২০৬৭/৮-এস থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
 

আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মাদকসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।