বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নওগাঁর পত্নীতলায় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন

নওগাঁর পত্নীতলায় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন

ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেছে নজিপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 
 

নওগাঁর পত্নীতলায় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন

 

বুধবার ( ২০ নভেম্বর) সকাল থেকে ক্যাম্পাসের জনবহুল স্থানগুলোতে ‘আমাদের ক্যাম্পাস আমরাই রাখবো পরিষ্কার’ স্লোগান লেখা সংবলিত ডাস্টবিন স্থাপন করেন তারা।

 

ডাস্টবিন স্থাপনের বিষয়ে নওগাঁ জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ও পত্নীতলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান জানান, ছাত্রদল সবসময় ছাত্রবান্ধব কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে আমরা জনাকীর্ণ স্পটগুলোতে ময়লা আবর্জনা রাখার ডাস্টবিন স্থাপন করেছি। অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদল ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে ছাত্র বান্ধব কর্মসূচি অব্যাহত রাখবো। আমি মনে করি ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সকল শিক্ষার্থীর দায়িত্ব এবং কর্তব্য।

 

এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু হোরাইরা বিল্লা, যুগ্ম আহবায়ক আকরাম হোসেন, ছাত্রনেতা সজল, রাজু, মাহমুদুল, মেহেরাব, সাকিব, মশিউর সহ অন্যান্য নেতাকর্মীরা।