বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

ঢকা প্রেস,জামালপুর প্রতিনিধি:-
 

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শহিদ মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
 

বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিনিয়র জেলা জজ মো. শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
 

দণ্ডপ্রাপ্ত শহিদ মিয়া মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকার মৃত দস্তর মণ্ডলের ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫টায় মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের মো. আছাদুল্লাহর ৭ বছর বয়সী কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন প্রতিবেশী শহিদ মিয়া। ঘটনার পরদিন মেয়েটির বাবা আছাদুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলা করেন।
 

দীর্ঘ ৮ বছর ধরে চলমান আইনি প্রক্রিয়া এবং ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

 

রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন সাজাপ্রাপ্ত আসামি শহিদ মিয়ার বড় মেয়ে শাহানা। তিনি দাবি করেন, "আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করব।"
 

অন্যদিকে, মামলার পিপি মো. রেজাউল আমীন (শামীম) বলেন, "ধর্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট।"