বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি

বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি

ঢাকা প্রেস,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
 

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আবুল মনসুর এক আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেন।
 

তিনি জানান, ১৯ নভেম্বর সন্ধ্যা থেকে ২১ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত বাঞ্ছারামপুর সরকারি এস এম মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা অনুযায়ী এই আদেশ জারি করা হয়েছে।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে উল্লেখ করা হয়, ২০ নভেম্বর বিএনপির একটি অংশ বাঞ্ছারামপুর সরকারি এস এম মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলনের প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে, বিএনপির আরেকটি অংশ একই স্থানে এবং একই সময়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করতে চেয়েছে। তবে কোনো পক্ষকেই এ ধরনের কর্মসূচি আয়োজনের অনুমতি দেওয়া হয়নি।
 

আদেশে আরও বলা হয়, ১৮ নভেম্বর একাংশের মিছিল ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে, যা জননিরাপত্তা এবং সম্পদের ক্ষতি করেছে। এমন পরিস্থিতিতে একই স্থানে এবং একই সময়ে দুই পক্ষের কর্মসূচি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঝুঁকি তৈরি করতে পারে। সাধারণ জনগণের নিরাপত্তা রক্ষার স্বার্থে ১৯ নভেম্বর সন্ধ্যা থেকে ২১ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।