বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু

স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু

ঢাকা প্রেস,সাভার প্রতিনিধি:-
 

ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরিদুল ইসলাম। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা আরও ৯ জন আহত হন।
 

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই ফরিদুল ইসলামের মৃত্যু হয়।
 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর মরদেহ নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ফরিদুল ইসলাম। ধামরাইয়ের বাথুলী এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
 

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ।